সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক


শেরপুর ( ময়মনসিংহ ) প্রতিনিধি published:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৪৩ পিএম

শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হক রুবেলের স্ত্রী ফরিদা হক দিপা।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া আলমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।