নিজস্ব প্রতিনিধি published: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম

রাজশাহী সরকারি সিটি কলেজের গণিত বিভাগের ৩ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আশিকের পাশে দাঁড়ালেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতা ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আশিকুর রহমান আশিক ফরম পূরণের টাকা জোগাড় করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে লিমন ব্যক্তিগত উদ্যোগে তার ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এমদাদুল হক লিমন দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে পড়াশোনা বন্ধ করতে না হয়—এটাই আমাদের লক্ষ্য।”
গণিত বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক ছাত্রদল নেতা লিমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তিনি পাশে না দাঁড়ালে হয়তো এবার ফরম পূরণ করা সম্ভব হতো না।