সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার


নড়াইল প্রতিনিধি published:  ০৪ নভেম্বর, ২০২৫, ০১:১৯ পিএম

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত শান্তা খাতুন সানজিদা (১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শান্তা খাতুন সানজিদা (১৯) নড়াইল সদর থানাধীন তুলারামপুর(তরফদার পাড়া) গ্রামের বাকির শেখের মেয়ে।

সোমবার (৩ নভেম্বর) নড়াইল জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শান্তা খাতুন সানজিদা (১৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।