সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায়  নিহত ২ ও আহত ৪


মাহবুবুজ্জামান সেতু published:  ২৩ অক্টোবর, ২০২৫, ১০:২৮ এএম

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায়  নিহত ২ ও আহত ৪

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া (মীরপুর) এলাকার মিলনের ইটভাটা সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—উপজেলার গণেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা সবাই বন্ধু। আড্ডা দেওয়ার জন্য তিনটি মোটরসাইকেলে করে সতীহাট এলাকা থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে মিলনের ইটভাটা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অপর দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। গুরুতর আহত ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আহত চারজন হলেন—মীরপুর গ্রামের নেকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আফতাবের ছেলে সাদিক (২০), সবুজের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদের ছেলে আনোয়ার (২০)। তাঁদের মধ্যে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।”