সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধে খুন


সাইফুর রহমান রিপন নাটোর published:  ২০ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পিএম

সিংড়ায় অনলাইন  জুয়ার বিরোধে খুন

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে মিঠু (৩৩) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিঠু ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে নিশান ও মাহমুদুল হাসান নিক্সন অনলাইন জুয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িত ছিলেন। সোমবার সকালে নিশানের সম্বন্ধি দুই ভাইয়ের মধ্যে বিরোধ মেটাতে তাদের বাড়িতে আসেন। কিন্তু নিক্সন বিষয়টি মেনে নিতে না পেরে দুপুরে পেট্রোবাংলা মসজিদের সামনে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে মিঠুকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।”