সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১


মাহবুবুজ্জামান সেতু published:  ২০ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ এএম

মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী হাইসের মুখোমুখি সংঘর্ষে সাইদুর সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের শ্যামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর সরদার শ্যামপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর সরদার মোটরসাইকেলযোগে শ্যামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী হাইসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।


তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।