সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

দেশের সংকটে জনগণের ভ্যানগার্ড জিয়া পরিবার - গোলাম মোস্তফা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি published:  ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:০০ পিএম

দেশের সংকটে জনগণের ভ্যানগার্ড জিয়া পরিবার - গোলাম মোস্তফা

“বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের নেতারা বিদেশে পালিয়ে ছিলেন। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন।

তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেল করেছিলেন। ৯০ স্বৈরাচারী সরকার পতনে জিয়া পরিবারের আগ্রণী ভূমিকা ছিলো। স্বৈরাচারী হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অসংখ্য গুম, খুন,  নির্যাতনে বিএনপির ও ভিন্নমতের মানুষদের কোনো নাগরিক অধিকার ছিলনা। হাসিনা পতনের তারেক রহমানের অগ্রনী ভূমিকা পালন করেছেন । দেশের সংকট মুহুর্তে জনগণ আবারও জিয়া পরিবারের আস্থা রাখবে। অবসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে”।



বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক  কোষাধ্যক্ষ ও রাজশাহী ৫ ( পুঠিয়া -দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম মোস্তফা। 



১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাজশাহীর দুর্গাপুর উপজেলা যুগিশো স্কুল মাঠে বিকাল ৫ টার দিকে দেলুয়াবাড়ি ইউপির ১ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


উক্ত সভায় সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি  মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় ও প্রভাষক, রেউল হক বাবলুর সভাপতিত্বে,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন, আরও উপস্থিত ছিলেন,দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক,রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহজ্ব, পৌর ছাত্র দলের আহ্বায়ক, আল-আমীন রিমন, প্রভাষক, সাজ্জাদ হোসেন, দেলুয়াবাড়ি ইউপির ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি, আবু হেনা,  দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,  মাসুদ রানা, প্রমুখ নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।