সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে কলেজছাত্র মিজু


বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও published:  ১১ অক্টোবর, ২০২৫, ০১:১৮ পিএম

৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে কলেজছাত্র মিজু


সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারদিন ৪ দিন লাইফ সাপোর্টে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কলেজছাত্র মিজানুর রহমান মিজু মারা গেছেন। ঢাকার ইবনেসিনা হাসপাতালে শনিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়ে বলে নিশ্চিত করেছেন তার চাচাত ভাই ফয়সাল কবির। কলেজছাত্র মিজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা আমজানখোর ইউনিয়নের বাবুগজ গ্রামের আলমের ছেলে। দিনাজপুর সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। 


স্বজনরা জানান, পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন কলেজছাত্র মিজানুর রহমান মিজু। গ্রাম থেকে দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা ও ব্যবসায়ীক কাজে তার যাতায়াত করতো মোটরসাইকেলে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে দিনাজপুর যাওয়ার পর পথে বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় একটি পাম্পে গাড়ীতে পেট্টোল নেওয়ার রাস্তার ধারে থেমেছিলেন তিনি। এ সময় পেছন থেকে ট্রাক চালক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত হন মিজানুর রহমান মিজু। 


আহত অবস্থায় স্থানীয় দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করান। সেখানে ২৪ ঘন্টা লাইফ সাপোটে ছিল কলেজছাত্র মিজু।  জ্ঞান না ফেরায় পরেরদিন বুধবার  দিনাজপুর থেকে হেলিকাপ্টার যোগে পরিবার তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে আরও ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে না ফেরার দেশে চলে গেছে মিজানুর রহমান মিজু। 


চাত ভাই ফয়সাল কবির জানান, বিকালে তার মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্য রওয়ানা দিবেন তারা। মিজুর মৃত্যুর খবরে এলাকার শোক নেমে এসেছে।