সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

তাহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন


বাগমারা প্রতিনিধিঃ published:  ১১ অক্টোবর, ২০২৫, ১১:০৩ এএম

তাহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়েছে। 


শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়।


চক্ষু শিবিরটির আয়োজন করে জেকো ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতা করেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মো. সামসুর রহমান মিন্টু প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, “মানুষের সেবায় কাজ করা সবচেয়ে বড় মানবতা। আজকের এই চক্ষু শিবিরের মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন- এটাই আমাদের সাফল্য।”


তিনি আরও বলেন, ‘‘এ ধরনের বিনামূল্যের চক্ষু সেবা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই চোখের চিকিৎসা পেতে পারেন।’’


এ সময় আরও উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী, তাহেরপুর রয়্যাল আল্ট্রাসাউন্ড হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মালেক সরকার এবং আইকেয়ার চক্ষু হাসপাতালের স্বত্বাধিকারী মো. পলাশ।



চক্ষু শিবিরে শতাধিক মানুষ চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকরা বিনামূল্যে চোখ পরীক্ষা করেন এবং যাদের ছানি ধরা পড়ে, তাদের জন্য পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।


৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী বলেন, এমন উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে দরিদ্র ও বয়স্ক মানুষ যারা চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তারা এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন।