সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নওগাঁর পত্নীতলায় বজ্র ফেলার গর্তে পড়ে শিশুর মৃত্যু


মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি published:  ০৭ অক্টোবর, ২০২৫, ০২:২৮ পিএম

নওগাঁর পত্নীতলায় বজ্র ফেলার গর্তে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় বজ্র ফেলার গর্তে পড়ে সাজিদ নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




নিহত সাজিদ উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন সারংপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে।




স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত বজ্র ফেলার জন্য খোঁড়া একটি গর্তে পড়ে যায় সাজিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।




পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেজবাউল  ইসলাম বলেন, শিশু সাজিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।




এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।