সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি


নিজস্ব প্রতিনিধি published:  ০৪ অক্টোবর, ২০২৫, ১১:১৭ এএম

রাজশাহীতে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৭ সাল থেকে এ কার্যক্রম চালিয়ে আসছে। বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। বক্তারা বলেন, জন্মগত এ রোগে আক্রান্ত মানুষরা সমাজে অবহেলার শিকার হন এবং অনেক সময় ‘হাসির পাত্র’ হিসেবে দেখা হয়। কিন্তু প্লাস্টিক সার্জারির পর তাদের মুখে প্রকৃত হাসি ফুটে ওঠে।

চিকিৎসকেরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হন। তবে স্মাইল ট্রেন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে রাজশাহীতে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে এ সার্জারি সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মণ্ডল। আরও উপস্থিত ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী এবং অ্যানেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।