সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মোহনপুরে বাংলা মদ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক published:  ০৩ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম

মোহনপুরে বাংলা মদ উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলা মদ (চুয়ানী) উদ্ধার করে গ্রামবাসী ও থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ড মাদক মুক্ত রাখতে হলিদাগাছি গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ীর জেকের আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।


এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হলিদাগাছি গ্রামের জেকের আলী তার নিজ বাড়িতে এ মদ তৈরি করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যেত। মাঝে মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সে জেল থেকে ফিরে আবার বাংলা মদ তৈরি করতে থাকতো। তাই এলাকাবাসিরা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে এ অভিযান চালিয়ে মাদক তৈরির সরঞ্জামসহ বাংলা মদ উদ্ধার করে।



এবিষয়ে মোহনপুর থানার এসআই নুরুল হক বলেন, এলাকাবাসির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গিয়ে ২০ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জেকের আলী পালিয়ে যায়। এ ঘটনায় মোহনপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হবে।



তিনি আরো বলেন, জেকের আলী থানা ও জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২২ টি ও তার স্ত্রী রাবিয়ার বিরুদ্ধে ৭ টি মাদক মামলা রয়েছে।