সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি : published:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২০ পিএম

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৭ সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।


সভায় জানানো হয়, ময়মনসিংহ জেলার ১৩ উপজেলা নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর বনাম মুক্তাগাছা উপজেলা মধ্যকার ম্যাচ দিয়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।


সভাপতি বক্তব্যে বলেন, আসন্ন এই টুর্নামেন্টেটি ময়মনসিংহ জেলার ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই টুর্নামেন্ট চলাকালীন  কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে সকলের লক্ষ্য রাখার আহ্বান জানান ‌।


এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন, জেলা ও উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ ।