সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে খুলছে সুন্দরবন


স্টাফ রিপোর্টার published:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম

দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে খুলছে সুন্দরবন

দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে আবারও পর্যটক ও বনজীবীদের জন্য খুলে যাচ্ছে সুন্দরবন। এ উপলক্ষে প্রস্তুতি সেরে রেখেছেন জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা।


গত রবিবার (৩১'আগস্ট) মধ্যরাত থেকে বনবিভাগের অনুমতি নিয়ে তারা বনে প্রবেশ করছেন। প্রতি বছরের মতোই বন্যপ্রাণী, মাছ ও গাছপালার প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মানুষের প্রবেশ বন্ধ রাখে বনবিভাগ। দীর্ঘ তিন মাস কর্মহীন হয়ে কষ্টে থাকা বননির্ভর হাজারো মানুষ এখন নতুন উদ্যোমে কাজে ফিরছেন। 


এ বিষয়ে জেলেরা জানিয়েছেন, এ সময়ে পরিবার চালাতে ধার-দেনা ও বাকির ওপর নির্ভর করতে হয়েছে তাদের। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জাল, নৌকা মেরামত করে প্রস্তুতি নিয়েছেন তারা। সোমবার সকাল থেকেই নদী-খালে নেমে পড়বেন মাছ ধরতে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরাও ট্যুরিস্ট লঞ্চ ও জাহাজ সংস্কার, রং করা ও সাজানোর কাজ শেষ করেছেন। ইতোমধ্যে অনেকের প্যাকেজ বুকিং সম্পন্ন হয়েছে। আজ সোমবার থেকেই দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করবেন।


এ বিষয় স্থানীয় জেলে বিদ্যুৎ মণ্ডল ও আঃ রশিদ বলেন, দীর্ঘ তিন মাস আমরা ঘরে বসে থেকেছি। সংসার চালাতে ধার করতে হয়েছে। এখন নদীতে নামার প্রস্তুতি নিয়েছি।


এ বিষয়ে পর্যটন ব্যবসায়ী এমাদুল ও জাহিদ মোল্লা বলেন, “দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় জাহাজে ত্রুটি তৈরি হয়েছিল। সব ঠিকঠাক করে নতুন সাজে প্রস্তুত করেছি। পর্যটকের বুকিংও হয়ে গেছে। 


বনবিভাগের দেওয়া সূত্র মতে জানা যায়, সুন্দরবনের ১১'টি পর্যটন স্পট পরিস্কার-পরিচ্ছন্ন করে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করা হয়েছে। গত মৌসুমে প্রায় দেড় লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “প্রজনন মৌসুমে নির্বিঘ্নে প্রকৃতি বেড়ে উঠেছে। এখন সুন্দরবন আরও সমৃদ্ধ। পর্যটকরা মুগ্ধ হবেন, আর জেলেরা অধিক মাছ পাবেন।