সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

গাজীপুর শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি দায়ে লাজ ফার্মাকে জরিমানা


স্টাফ রিপোর্টার published:  ২৬ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম

গাজীপুর শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি দায়ে লাজ ফার্মাকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি করার অভিযোগে গাজীপুরের শ্রীপুরের লাজ ফার্মা ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার মাওনা চৌরাস্তায় লাজ ফার্মার মাওনা শাখায় ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের গাজীপুর জেলার ড্রাগ সুপার তানজিলা আফরিনসহ  থানা পুলিশ ও আনসার সদস্যরা তাঁর সাথে ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মাওনা চৌরাস্তার লার্জ ফার্মা নামক ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। পরে ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় লার্জ ফার্মায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমান পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও কয়েকটি ফার্মেসীসহ ৪ টি মামলায় ৬৭ হাজার জরিমানা আদায় করা হয়। ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ এর ৪০ (খ), ৪০(গ), ৪০(ঘ) নং ধারা ভঙ্গের দায়ের প্রতিষ্ঠান গুলোকে জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,’ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এ শাস্তি দেওয়া হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তি প্রদান করা হবে। এমন অভিযান চলমান থাকবে।