সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

সালথা থানার পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজার সহ এক মাদক ব্যবসায়ী আটক


সালথা ফরিদপুর প্রতিনিধি: published:  ২৫ আগস্ট, ২০২৫, ০২:১৩ পিএম

সালথা থানার পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজার সহ এক মাদক ব্যবসায়ী আটক


ফরিদপুরের সালথায় 2 কেজি গাঁজাসহ চাঁন মিয়া শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ।



রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 



আটককৃত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া,বাউষখালী গ্রামের মৃত মালেক শেখর ছেলে।




সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।