সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ভালুকায় চেকপোস্টে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজন আটক


ময়মনসিংহ জেলা প্রতিনিধি: published:  ২৫ আগস্ট, ২০২৫, ১২:০০ এএম

ভালুকায় চেকপোস্টে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজন আটক


ময়মনসিংহের ভালুকায় চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাব বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন— হালুয়াঘাট উপজেলার কালিয়া কান্দি গ্রামের সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোরা গ্রামের মুহাম্মদ আলী (৬২)।


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক (এসআই) মোশারফ জানান, তল্লাশিতে ৬ বোতল বিদেশি মদ (রয়েল স্টিক, ৭৫০ মিলি), ২ হাজার ৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।


এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।