সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

হৃদয়ে নান্দাইল এর বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত


নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি published:  ২৪ আগস্ট, ২০২৫, ১১:৫৮ পিএম

হৃদয়ে নান্দাইল এর বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

"আজ একটি গাছ, আগামীর জন্য একটি প্রাণ" – এই বিশ্বাস থেকেই চালু করেছে হৃদয়ে নান্দাইল এর বৃক্ষরোপণ। আজ ২৪ বিকাল তিনটায় নান্দাইল উপজেলার আচারগাও ও রাজগাতী ইউনিয়নের কয়কটি স্থানে গাছ লাগানো হয়। 


বৃক্ষ রোপণ কর্মসূচিতে কৃষি সম্পাদক আরিফুজ্জামান মামুন এর পরিচালনায় উপস্থিত ছিলেন হৃদয়ে নান্দাইলের সভাপতি  আবু ইউসুফ সোহাগ, তিনি বলেন "পরিবেশ রক্ষায় আমাদের এই প্রয়াস চলমান থাকবে, ইনশাআল্লাহ।  সবাইকে আহ্বান জানাই – আসুন, গাছ লাগাই, সবুজ পৃথিবী গড়ি। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন, তিনি বলেন "আমাদের সকলের উচিৎ ভালো কাজে আশা এবং বাড়ির আশেপাশে খালি জায়গা গুলোতে গাছ লাগানো। যাতে করে পরবর্তী প্রজন্ম গাছের সাথে সম্পর্ক তৈরী করতে পারে। আরো যুগ্ম সাধারণ সম্পাদক সজল শেখ রাজু এবং সদস্য সজীব আহমেদ সহ আরো অনেকে।  পরে কৃষি সম্পাদকের নেতৃত্বে  বৃক্ষ রোপণের সময় এলাকার শিশুরাও যুক্ত হয়ে তাদের সাথে ভবিষ্যত প্রজন্মের জন্য গাছ লাগান।