সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

যশোরের শার্শা বিল হতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- published:  ২২ আগস্ট, ২০২৫, ০৭:১৯ পিএম

যশোরের শার্শা বিল হতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার


 যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২২ আগস্ট ) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।



সংবাদ পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর। তবে প্রথম পর্যায়ে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শরীরে শুধু একটি টি-শার্ট পরিহিত ছিল।



পুলিশ জানায়, লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে ব্যাক্কির মৃত্যু হয়ে থাকতে পারে।


ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সহ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত ব্যাপক চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।