সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বোচাগঞ্জে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : published:  ২০ আগস্ট, ২০২৫, ১০:০৯ পিএম

বোচাগঞ্জে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


দিনাজপুরের বোচাগঞ্জ শিবিরের আদর্শ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে সেতাবগঞ্জ কামিল মাদরাসা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাহানুর রহমান পারভেজ। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর জেলার দাওয়া সম্পাদক ও বোচাগঞ্জ শিবিরের আদর্শ উপজেলা শাখার সভাপতি আব্দুল মোহাইমিনুল ইসলাম।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর বায়তুল মাল সম্পাদক মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ আদর্শ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম।


প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে এ সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, নৈতিকতা, আদর্শ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।