সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়ায় শিলমাড়িয়া নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার published:  ২০ আগস্ট, ২০২৫, ০৯:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়ায় শিলমাড়িয়া নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আজ  বুধবার, ২০ আগস্ট ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকায় আসন্ন ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিলমাড়িয়া  ইউনিয়নের উদ্যোগে পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে  আজ এক নির্বাচনী সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান  লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক  দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে  সবাইকে এক হয়ে কাজ করতে হবে, অন্যথায় আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী  জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামের পক্ষে থাকবে। তারা  জোট বেঁধে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য রাজশাহী জেলা মাওঃ আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা  আমীর মাওলানা মনজুর রহমান, পুঠিয়া উপজেলা সেক্রেটারি এএইচএম  মুনছুরুল হক ও জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী  মোঃ আনিসুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার  আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ  আলী মির্জা, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল  আমিন সরকার ও পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আমিনুল  ইসলাম ডালিম।

সমাবেশে উপস্থিত আরও ছিলেন  শহীদ আলী রায়হান ভাই এর গর্বিত পিতা আলহাজ্ব  মোসলেম উদ্দিন।

ইউনিয়ন সেক্রেটারি বাবলু  রহমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) তাহের হুদা রঞ্জুর সভাপতিত্বে  সমাবেশে অত্র ইউনিয়নের ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার  ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন।