সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি : published:  ২০ আগস্ট, ২০২৫, ০১:৫৭ পিএম

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু


মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়নিবুরুজ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত বৃদ্ধের নাম কসিমউদ্দীন, বয়স পঁচাত্তর বছর। তিনি সদর উপজেলার পাছমাহিনা গ্রামের বাসিন্দা ছিলেন।


স্থানীয়রা জানায়, কসিমউদ্দীন রাতে বোদা উপজেলার ঝলইশাল শিরি বাজার থেকে মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন। পথে নয়নিবুরুজ রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড়গামী দৌলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।


এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে