সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

যশোরে এপিপি হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু


নিজস্ব প্রতিনিধি : published:  ১৯ আগস্ট, ২০২৫, ১১:০০ পিএম

যশোরে এপিপি হিসেবে নিয়োগ পেলেন  অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু


"যশোরে এপিপি হিসেবে নিয়োগ অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটুকে ফুলেল শুভেচ্ছা জানালেন ওয়ার্ড বিএনপি। যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু স্পেশাল জজ আদালত, যশোর-এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় এ উপলক্ষে ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় নেতৃবৃন্দ লিটু’র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার এই সাফল্যে গর্ব প্রকাশ করেন।অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু তার প্রতিক্রিয়ায় বলেন, “এটি আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। আমি ন্যায় ও সত্যের পক্ষে থেকে কাজ করার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।”স্থানীয় এলাকায় তার এই অর্জনকে স্বাগত জানিয়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।