বাংলাদেশ, রবিবার, জুন ১৪, ২০২৬
logo

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি : published:  ১৯ আগস্ট, ২০২৫, ০৬:২১ পিএম

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

 আশুলিয়ায় ডেন্ডাবর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ।


এরআগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত সে, আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সুমন মনা (৪০)। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে জানা যায়।


থানা পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল বলে জানায় পুলিশ।


এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হবে।