সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুইচোরাকারবারি আটক


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ০৭ আগস্ট, ২০২৫, ০৬:৩৬ পিএম

শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুইচোরাকারবারি আটক

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৭আগস্ট  বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করা হয়। এসব মোবাইল অবৈধ পথে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে । আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।