সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের


পুঠিয়া (রাজশাহী ) প্রতিনিধি published:  ০৪ আগস্ট, ২০২৫, ১২:০১ পিএম

রাজশাহীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রাজশাহীর পুঠিয়ায় গাছ থেকে পড়ে গিয়ে এক যুবক মারা গেছেন।সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঝলমলিয়ার পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. কাজল (২৭)। তিনি পুঠিয়ার ঝলমলিয়া এলাকার মো. কামালের ছেলে।


পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, সোমবার সকালে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে তার মমরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ বর্তমানে থানায় রাখা হয়েছে।

 


ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।