বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

ময়মনসিংহ প্রতিনিধি

published: 20 November, 2025, 04:56 PM

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শা‌ন্তি বেগম (৯০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শা‌ন্তি বেগম সিরাজগঞ্জের কাজীপুর থানা এলাকার মৃত অনজু শেখের মেয়ে।


হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শা‌ন্তি বেগমকে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৭৪ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৪৪ জন, নারী ২০ জন ও শিশু রয়েছে ১০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।

National

স্বাস্থ্য আরোও দেখুন