সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় ডুবলো বালুবোঝাই বাল্কহেড

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় ডুবলো বালুবোঝাই বাল্কহেড

ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বাল্কহেড। এসময় নদীতে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেলেন ৩ শ্রমিক। রোববার (২৭ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, নদী ভাঙন রোধে নদীতে বালুভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে। ডুবে যাওয়া বাল্কহেডটি বালু লোড করে ভোলার খাল নামক এলাকায় গিয়ে পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের টানে বাল্কহেডটি নদীতে ডুবে যায়৷


ভোলা সদর ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় কারও নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।

সম্পর্কিত খবর