সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নওগাঁয় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

নওগাঁয় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রমেন পাহান ওরফে কোকা (৬২) নামে একজন নিহত হয়েছেন।  শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেন পাহান ওরফে কোকা ঘাটকৈর গ্রামের মৃত কালিপদ পাহানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমেন পাহান ঘাটকৈর বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোরিকশার ধাক্কায় তিনি পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়র অটোরিকশাটিকে আটক করে। 

এ বিষয়ে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

সম্পর্কিত খবর