সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

রাজশাহীর গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক উম্মে ছালমা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন ও উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত।


মেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি খাতে টেকসই ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ কৌশল প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে কীভাবে কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করা যায়—সেসব বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও ধারণা দেওয়া হচ্ছে।


আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষকদের প্রস্তুত করতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর