সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

শিবগঞ্জে বজ্র’পাতে নি’হত ২ কৃষকের পরিবার পেলো অর্থ সহায়তা

শিবগঞ্জে বজ্র’পাতে নি’হত ২ কৃষকের পরিবার পেলো অর্থ সহায়তা

চাঁপাইনাবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের সদস্যদেে হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় তিনি বলেন, জীবিকার টানে পরিবার-পরিজন ছেড়ে অন্ন যোগাতে হাওর অঞ্চলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক মনিরুল ইসলাম ও আবদুল্লাহিল কাফি মারা যান। পরিবারগুলো অপেক্ষায় ছিল মৌসুম শেষে প্রিয়জন ফিরে আসবে সাফল্যের গল্প নিয়ে। কিন্তু সেই অপেক্ষা এখন লাশ ফিরে পাওয়ায় বেদনায় রূপ নিয়েছে। ফলে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা। এর আগে বুধবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি (২২) ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪১)।

সম্পর্কিত খবর