সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বাঘায় বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু

বাঘায় বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু

রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটেছে। মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মানিক হোসেন মন্ডল একজন কৃষক এবং নি:সন্তান। আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর