জয়পুরহাটে নানা আয়োজনে বাংলাদেশের সর্ব প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল আলিম।
একুশে টেলিভিশনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা বলেন, স্বাধীনতার পরে দেশের সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টেলিভিশন। দেশের ক্রান্তিলগ্নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই টেলিভিশন। একুশে টেলিভিশন দেশে সাংবাদিকতার পথ প্রদর্শক, গণমাধ্যমে সৃষ্টি করেছে নতুনধারা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠার ২৫ বছর পদার্পণে একুশে টিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামানা করে কেক কাটেন অথিতিরা।