সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত সনাতন পরিবার পেলো খাদ্য ও অর্থ সহায়তা

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত সনাতন পরিবার পেলো খাদ্য ও অর্থ সহায়তা

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত সনাতন চারটি পরিবারের মাঝে খাদ্য, নতুন পোশাক ও অর্থ সহায়তা দেয়া হয়েছে। রোববার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।


এ সময় তিনি বলেন, শনিবার রাতে আগুনে চারটি পরিবারের বসতঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য, নতুন পোশাক ও অর্থ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সব সময় রয়েছে উপজেলা প্রশাসন। এদিকে খাদ্য, পোশাক ও অর্থ সহায়তা পেয়ে শ্রী সুবাস আবেগাপ্লুত হয়ে পড়েন। উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্তরা।



এ সময় উপস্থিত শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানাসহ জনপ্রতিনিধিরা। এর আগে শনিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় এলাকায় আগুনে চার সনাতন পরিবারের বসতঘরসহ আসবাবপত্র ভষ্মীভূত হয়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়ার দাবি, আগুনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

সম্পর্কিত খবর