সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বরেন্দ্র প্রেসক্লাব নেতা আল-আমিনের মাতার মৃত্যুতে গ্রিণ সিটি প্রেসক্লাবের শোক

বরেন্দ্র প্রেসক্লাব নেতা আল-আমিনের মাতার মৃত্যুতে গ্রিণ সিটি প্রেসক্লাবের শোক

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আল-আমিনের মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গ্রিণ সিটি প্রেসক্লাবের সভাপতি আবুল হাসানাত অমি।


এক শোকবার্তায় সভাপতি বলেন, "আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্ যেন তাঁদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।"



পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সময় ফুলতলা ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


মরহুমার মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। গ্রিণ সিটি প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দও এই শোকবার্তায় একাত্মতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর