বাংলাদেশ, বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬

রাজশাহীর ছয়টি আসনে চার ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৩ শতাংশ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিবেদক

published: 12 February, 2026, 02:18 PM

রাজশাহীর ছয়টি আসনে চার ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৩ শতাংশ

রাজশাহীতে ছয়টি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৩ শতাংশ। সাড়ে চার ঘণ্টায় রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে এই ভোট পড়েছে বলে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান নিশ্চিত করেছেন। 


জলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে-রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৩১ শতাংশ।


রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৩৫ শতাংশ। রাজশাহী- ৩ ( পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ২৯ শতাংশ।


এছাড়া রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৩৭ শতাংশ। রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৩২ শতাংশ।


রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৩৩ শতাংশ। এর আগে সকাল ১০ টায় ভোট পড়েছিল ১৭ দশমিক ৫ শতাংশ। 


এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীতে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে কেন্দ্রগুলোতে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

National

সারাদেশ আরোও দেখুন