বাংলাদেশ, বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে ডিবেট চান মহসিন আলী

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

গাইবান্ধা প্রতিনিধি

published: 04 February, 2026, 01:53 PM

জামায়াত আমিরের সঙ্গে ডিবেট চান মহসিন আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো:মহসিন আলী মণ্ডল জানান , বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা:শফিকুর রহমানের সাথে ডিবেটে বসতে চান তিনি।

  

জামায়াতে ইসলামীর আমির ডা:শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারকে রহমানের সাথে ডিবেটে বসতে চাইলে,সাধারণ জনগনের মাঝে এক প্রকার উত্তেজনা দেখা দেয়। ডা:শফিকুর রহমানের ডিবেটে বসার বিষয় নিয়ে জামাত পন্থি কিছু লোক বিএনপির চেয়ারম্যান  তারকে রহমান কে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বার্তা অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তাতেই ক্ষিপ্ত হয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে  বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো:মহসিন আলী মণ্ডল জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানে সাথে বাংলাদেশের যেকোন স্থানে ডিবেটে বসার আগ্রহ প্রকাশ করেন।

এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

National