রাজশাহীতে অনুষ্ঠিত হলো "বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫"। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় হোটেল রয়েল রাজের কনফারেন্স হলে এডেপ্ট এডুকেশন কনসালটেন্সির আয়োজনে এ এক্সপো অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানে ছিল বিদেশে পড়াশোনার সুযোগ ও স্পট অ্যাডমিশন সুবিধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডেপ্ট এডুকেশন কনসালটেন্সির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোনাম উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইউনিতার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাউন্সিলর আজলী বিন আব্দুল সালি এবং সিনিয়র কাউন্সিলর কে. এ. জিসান।
এডেপ্টের প্রতিনিধি মেহজাবিন ইসলাম মাইসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি লেখক গোলাম মুর্শেদ, বরেন্দ্র কলেজের আইসিটি বিভাগের প্রধান আমিনুল ইসলাম, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম, ইংলিশ স্পোকেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি আজলী বিন আব্দুল সালি বলেন, “এডেপ্ট এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে শিক্ষার্থীরা ছয়টি ভিন্ন স্কিলে দক্ষতা অর্জনের সুযোগ পাবে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের কোর্সগুলো অনেক কম খরচে করা যায়। ইউনিতার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠান, যেখানে ফাইভ স্টার মানের অবকাঠামো এবং অনলাইন শিক্ষা সুবিধা রয়েছে।”
এডেপ্টের সিইও মোনাম উদ্দীন বলেন, আমরা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে, বিদেশি শিক্ষা ব্যবস্থার তথ্য সরবরাহে এবং পার্ট-টাইম চাকরি ব্যবস্থায় নির্ভরযোগ্য ভূমিকা পালন করছি।”
তিনি আরও জানান, আগামী ৭ দিনের মধ্যে শর্তসাপেক্ষে ২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সেবা প্রদানের নিশ্চয়তাও দেন তিনি।