নওগাঁর ধামইরহাটে আমইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আমইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শুধু প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মা সমাবেশের প্রধান শিক্ষক মোসাঃ জহুরা খাতুন এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জনাব ফারজানা খানম এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা ইউ আর সি ইনস্ট্রাক্টর সৈয়দা খুরশীদা পারভীন। শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। প্রাথমিক শিক্ষাই সকল শিক্ষার ভিত। অভিভাবক হিসাবে মায়ের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। একজন মা- ই পারে তার সন্তানের ভবিষ্যৎ গডতে। আবার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করতে, তাই পারিবারিক শিক্ষাই বড শিক্ষা। শুরুতে শিশুরা পরিবার থেকে শিখে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বিষেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক নুরল ইসলাম, সাবেক কমিশনার আমজাদ হোসেন, সহকারী শিক্ষক গুলশান আরা, সহকারী শিক্ষক মালেকা বানু, সহকারী শিক্ষক আসমা খাতুন, সহকারী শিক্ষক কামনা রানী সহ ৩৩ জন প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।