সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২”

“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২”


ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লিটনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী লেনে উল্টো পথে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত সিএনজি চালক আব্দুল মতিনকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত অপরজন হলেন—ভালুকা উপজেলার উথুরা গ্রামের হাফিজ উদ্দিন (৫৩)।


ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটির সন্ধানে অভিযান চলছে এবং ক্ষতিগ্রস্ত সিএনজি থানার হেফাজতে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর