বাংলাদেশ, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

সাংবাদিক ফায়সালের ওপর হামলার ঘটনায় দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার তীব্র নিন্দা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্টাফ রিপোর্টার

published: 27 August, 2025, 10:13 AM

সাংবাদিক ফায়সালের ওপর হামলার ঘটনায় দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার তীব্র নিন্দা

রাজশাহীর সিনিয়র ফটো সাংবাদিক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ফায়সাল সাংবাদিক ফায়সালের ওপর হামলার ঘটনায় দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার তীব্র নিন্দা।



রাজশাহীর সিনিয়র ফটো সাংবাদিক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ফায়সাল হোসেনের ওপর হামলার ঘটনায় দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, গতকাল ২৬ আগস্ট দুপুরে দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোঃ ফায়সাল হোসেন শারীরিক ভাবে লাঞ্ছিত হন, তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।


শুধু তাই নয়, তাঁর সহকর্মী সাংবাদিককেও হুমকি প্রদান করা হয়। একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর প্রতি এ ধরনের অমানবিক আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে।


একইসঙ্গে, ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ওপর হামলার ঘটনায় দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকা পরিবারের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, গতকাল ২৬ আগস্ট দুপুরে দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোঃ ফায়সাল হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত হন, তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।



শুধু তাই নয়, তাঁর সহকর্মী সাংবাদিককেও হুমকি প্রদান করা হয়। একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর প্রতি এ ধরনের অমানবিক আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবুল হাসনাত অমি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

National