সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

জুলাই যোদ্ধাদের স্মরণে বিএমডিএর আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

জুলাই যোদ্ধাদের স্মরণে বিএমডিএর আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সোমবার প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিওন ও জোন দপ্তরে একযোগে এসব কর্মসূচি পালিত হয়।


রাজশাহীতে বিএমডিএ প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক তরিকুল আলম।  উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান প্রমুখ।


এছাড়াও ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়ক ও আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপণ করেন নির্বাহী পরিচালক।

সম্পর্কিত খবর