সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

প্রেসক্লাব গোপালগঞ্জে বিদায় সংবর্ধনায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরকে সম্মাননা প্রদান

প্রেসক্লাব গোপালগঞ্জে বিদায় সংবর্ধনায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরকে সম্মাননা প্রদান

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।


প্রেসক্লাব গোপালগঞ্জ এর  সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বিত সম্পর্ক বজায় রাখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।


প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “দায়িত্ব পালনকালে মো. গোলাম কবির প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনে থাকবে।”


মহাসচিব এস এম সাব্বির বলেন, “প্রেসক্লাব গোপালগঞ্জের  যেকোনো উদ্যোগে তিনি সবসময় সহযোগিতা করেছেন। তার বিদায়ে আমরা একজন শুভানুধ্যায়ীকে হারাচ্ছি।”

সম্পর্কিত খবর