সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ
নিয়মিত অভিযানে তৎপর পুলিশ

রাজশাহীতে মাদকবিরোধী চেকপোস্ট

রাজশাহীতে মাদকবিরোধী চেকপোস্ট

রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন আবহাওয়া অফিসের সামনে মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর ওয়ারেশ ও তার সঙ্গীয় ফোর্স এ চেকপোস্ট পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন মোটরসাইকেল, রিকশা ও বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। উপস্থিত পুলিশ সদস্যরা জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই চেকপোস্ট চালু থাকবে এবং নিয়মিত তল্লাশি অভিযান পরিচালিত হবে।



এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত চেকপোস্ট থাকলে এলাকাটি মাদকমুক্ত হওয়া সম্ভব এবং সাধারণ মানুষ আরও বেশি নিরাপদ বোধ করবে।



এ বিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদকমুক্ত কাটাখালী গড়তে আমাদের এই অভিযান চলমান থাকবে। আমরা আশা করি, এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে মাদক চোরাচালান ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং এলাকাবাসী উপকৃত হবে।

সম্পর্কিত খবর