সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

মোহনপুরে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

মোহনপুরে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে মোহনপুর উপজেলার পাকুড়িয়া বাজারে  লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান।


বুধবার  (২৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে পাকুড়িয়া বাজারের চা-স্টল, বিভিন্ন দোকানদার, পান চাষী ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, জাহানাবাদ ইউপির সাবেক সভাপতি আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ঘাসিগ্রাম ইউপির সাবেক মেম্বার জনাব আলী, ছাত্রদলের নেতা গোলাম মোস্তজা মুন, বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম ৭১ দলের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা, বিএনপি নেতা নুরুল নবী, শহিদুল, জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক মোল্লাহ, সদস্য রাইজুল হাসান নাঈমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর