সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

দেশ গড়তে জুলাই পদযাত্রা’  যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার একাদশ দিনে, বেলা সাড়ে ১১টায় যশোর শহরের হোটেল ওরিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী আহত ব্যক্তিরা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর পার হয়ে গেলেও এখনো তারা সরকারি বা দলীয় কোনো স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন কিংবা প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ পাননি আহতদের অভিযোগ, একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন বলে জানান।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আহতরা জোর দাবি জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।সভায় এনসিপি নেতারা আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও শক্তিশালী করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।#


সম্পর্কিত খবর