সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। 


পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে- এমন খবরে র‍্যাবের দল রাতেই অভিযান চালায়।


অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। 


উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।


তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

র‍্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর