সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সত্য সংবাদ প্রকাশের পর চাপ হুমকি ও সামাজিক অপপ্রচার : সাংবাদিকের প্রতিবাদ

সত্য সংবাদ প্রকাশের পর চাপ হুমকি ও সামাজিক অপপ্রচার : সাংবাদিকের প্রতিবাদ

রাজশাহীর রথ মেলায় যুবদল সদস্য তানভীর আহমেদ সুইটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত সংবাদ “সকালের বুলেটিন” সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর থেকেই প্রতিবেদককে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ নানা মাধ্যমে চাপ ও প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। কেউ সরাসরি হুমকি, কেউ অনুরোধ আবার কেউ অর্থের প্রস্তাব দিয়ে সংবাদটি সরিয়ে ফেলতে বলেন।


বিশেষ করে বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী , নগরীর প্রভাবশালী ব্যক্তি ও কিছু সুবিধাবাদী সাংবাদিক প্রকাশিত সংবাদ মুছে ফেলতে বলে। রাজশাহী মহানগর যুবদলের হোয়াটসঅ্যাপ মিডিয়া সেল গ্রুপ ও ফেইসবুকে তানভীর আহমেদ সুইট লিখেন : “মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে করে লাভ নেই। সংবাদ না করে সঠিক তথ্য তুলে ধরুন।”


সাংবাদিক এর জবাবে প্রস্তাব দেন: “সামনা-সামনি বসা হোক, যেখানে যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা, পুলিশ প্রশাসন, আর্মি ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন। যদি সাংবাদিক ভুল করে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আবার অভিযুক্ত ব্যক্তি দোষী হলে তাকেও বহিষ্কার ও আইনগতভাবে ব্যবস্থা নেয়া হোক।”


কিন্তু এই বিষয়ে অভিযুক্ত সুইট কিংবা মহানগর যুবদলের পক্ষ থেকে এ প্রস্তাবের কোনো গ্রহণযোগ্যতা না দেখিয়ে উল্টো সংবাদ প্রকাশকারী সাংবাদিককে মিডিয়া সেল গ্রুপ থেকেই সরিয়ে দেওয়া হয়। এইভাবেই সন্ধ্যা ৬:৪২ থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্নভাবে চাপ অব্যাহত থাকে। এরইমধ্যে মহানগর যুবদলের পক্ষ থেকে রথ মেলায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রচার করা হয়—যেখানে মাইকিং করে বলা হয়, কেউ চাঁদা চাইলে প্রশাসন অথবা মহানগর যুবদলকে জানাতে।




অথচ চাঁদাবাজি রোধে এই প্রচারণায় উপস্থিত ছিলেন অভিযোগের মূল কেন্দ্র তানভীর আহমেদ সুইট নিজেই। যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তোলে রাজশাহী বাসীর কাছে।


সম্পর্কিত খবর