সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিনোদন
বিনোদন

নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

নিজের প্রেমজীবন নিয়ে নানা জল্পনা তৈরি করেছিলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই শিল্পী! তার বাগদান নিয়ে ভক্তদের একটা মাত্র প্রশ্নের উত্তর দিলেন গায়িকা নিজেই। জানালেন, অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গেই বাগদান সেরে নিয়েছেন ডুয়া লিপা। ক্যালাম টার্নার একজন ব্রিটিশ অভিনেতা; তার সঙ্গে ডুয়া লিপার সম্পর্ক ওপেন সিক্রেট। গত বছরের শেষের দিকে ডুয়া লিপার হাতে আংটি দেখে চাউর হয় নানা গুঞ্জন। ভক্তদের মুখে মুখে তৈরি হয় একটিই প্রশ্ন- তবে কি ক্যালাম টার্নারকেই বিয়ে করছেন ডুয়া লিপা? সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে স্পষ্ট জবাব দেন এই ব্রিটিশ গায়িকা। তার কথায়, ‘হ্যাঁ, আমরা এনগেজড, আর ব্যাপারটি খুব এক্সাইটিং! একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত অবশ্যই বিশেষ কিছু।’ সেই সাক্ষাতকারেই ডুয়া লিপা জানান, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। অর্থাৎ ডুয়া লিপার ওয়ার্ল্ড ট্যুর শেষ করেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানালেও কোনো দিনক্ষণ ঠিক করেননি। এছাড়াও বাগদান কবে সেরেছেন, তা নিয়েও কিছু বলেননি এই শিল্পী। ৩৫ বছর বয়সী অভিনেতা টার্নারের সঙ্গে ২৯ বছরের ডুয়া লিপার সম্পর্কের বয়স দেড় বছর। ফ্যান্টাস্টিক বিস্টস এবং মাস্টার্স অফ দ্য এয়ার চলচ্চিত্র দিয়ে পরিচিতি পান ক্যালাম টার্নার।

সম্পর্কিত খবর