সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিশ্ব
বিশ্ব

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন।

ফক্স নিউজকে একটি অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কয়েক মুহূর্ত আগেই আমরা তেহরানে ইরানের প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার ডেপুটিকেও পেয়েছি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইসরায়েলি বিমানবাহিনী, ইরানের পশ্চিমাঞ্চলে ডজন ডজন ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনার উপর হামলা চালিয়েছে।

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর আসে, যা চলমান সংঘাতের আরও একটি বড় মাত্রার বিস্তার নির্দেশ করে।

সম্পর্কিত খবর